1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা

২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৮১ পঠিত

শ‌হিদুল ইসলাম, সি‌লেট প্রতি‌নি‌ধিঃ

আসন্ন প‌বিত্র রমজান মাস কে সাম‌নে রে‌খে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে ২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ই মার্চ) সকাল ১০ ঘটিকায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে, দুপুর ১২ ঘটিকায় মোগলাবাজার সংলগ্ন রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ২ ঘটিকায় হাজীগঞ্জ বাজারের পাশের মাঠে ও বিকেল ৪ ঘটিকায় হরিনাথপুর গ্রামে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির এর সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, মোঃ কাপ্তান হোসেন সমাজকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউ.কে’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমদ, লন্ডন প্রবাসী জাহেদ হোসেন, হোসেন আহমদ, সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা সাহেদ মোশাররফ কটাই মিয়া।
বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, ময়নুল ইসলাম মনজুর, মুজিবুর রহমান জামাল ও শাহাব উদ্দিন শিহাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাকারিয়া তালুকদার, ইকবাল একাডেমির প্রিন্সিপাল শামিম আহমদ, সমাজকর্মী শাহজাহান মিয়া, আব্দুস শহিদ, শাকিল মাহমুদ মঈন ও ইবাদুর রহমান প্রমুখ।
জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মোগলাবাজার তথা বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। অদ্য মোগলাবাজার এলাকার ৪টি স্থানে এগারশত অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে (চাল, ডাল, পিয়াজ, লবণ, সোয়াবিন তেল, আলু, ও আটা) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমা উপজেলা প্রত্যেকটি ইউনিয়নসহ সুবিধাবঞ্চিত জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে সর্বমোট দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট