1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

স্কুলছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ  

  • সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১০১৭ পঠিত

গাজীপুরের কালীগঞ্জে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে অর্থের প্রলোভন ও হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে নূরুল হাসানের বিরুদ্ধে। গত ১৫ এপ্রিল রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

অভিযুক্ত কালিগঞ্জ ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের নুরুল ওহাবের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বুধবার বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়, ১৪ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে অর্থের প্রলোভন ও হত্যায় ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরেই জোরর্পূবক ধর্ষণ করে আসছে নুরুল হাসান।

ভিকটিম বলেন, এক বছর পূর্বে নুরুল হাসান কথা আছে বলে আমাকে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে আমার মুখে কাপড় দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর আমি কান্নাকাটি করলে ঘটনাটি কাউকে জানালে হাসানের বোন নীলাকে যেভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় সেইভাবে আমাকেসহ আমার পরিবারের সবাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় সে।

ভিকটিমের পরিবার জানায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে বাহিরে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা লম্পট নুরুল হাসান স্কুল পড়ুয়া মেয়েকে ঝাপটে ধরে টানা হেচড়া করে। তার চিৎকারে আমরা ঘর থেকে বের হলে ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে চলে যায় সে।

এমনকি কারো নিকট ঘটনাটি প্রকাশ করলে এবং এ বিষয়ে কোনো মামলা করলে বাড়ি-ঘরসহ পুড়িয়ে মারার হুমকি দেয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ একেএম মিজানুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে অবগত হয়েছি। তবে অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট