1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

২৪দিন পর চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার প্রধান আসামি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার।

  • সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৩৮ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে ২৪দিন পালিয়ে থাকার পর এস. এস আবদুস সাত্তার (৭০) নামে হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

সোমবার (৩০ মে) ভোরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাঙ্গুনিয়া পাহাড়ি প্রত্যন্ত এলাকা
এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এস. এস আবদুস সাত্তার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম এলাহাবাদ
বাতুয়ার পাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ ইউনুস আলী সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ৭ মে (শনিবার) সন্ধ্যায় পশ্চিম এলাহাবাদের বাতুয়ার পাড়ায় এলাকায় গৃহবধূ রেজিয়া বেগমকে তার নিজ ঘরে মারাত্মকভাবে ছুরিকাহত করেন তাঁর স্বামী রিকশাচালক এস. এস আবদুস সাত্তার। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। জানা যায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ লাগতো এবং তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটতো। পরেরদিন তাদের মেয়ে কামরুন নাহার রুমা বাদি হয়ে তাঁর বাবা এস. এস আবদুস সাত্তার নাম উল্লেখ পূর্বক থানায় মামলা দায়ের করে। পরে গ্রেফতার এড়াতে ২৪দিন বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন এস. এস আবদুস সাত্তার।

এস. এস আবদুস সাত্তারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গৃহবধূ রেজিয়া বেগম হত্যার প্রধান আসামি গ্রেফতার করা হয়েছে আজ (সোমবার) ভোরে রাঙ্গুনিয়া পাহাড়ি প্রত্যন্ত এলাকা থেকে, পরবর্তীতে আইনানুগ কাজকর্ম শেষ করে আসামিকে আদালতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট