1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

অপসংস্কৃতি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপোষহীন ছিলেন সাংবাদিক অরুণ দাশগুপ্ত

  • সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৪৮ পঠিত

আব্দুল সাত্তারঃ

চট্টগ্রামের সুপরিচিত কবি-সাংবাদিক, দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক অরুণ দাশগুপ্তের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম গুণীজন স্মরণসভা কমিটির উদ্যোগে ২১ জুলাই বিকেল ৫টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হল মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক লায়ন সুজিত কুমার দাশ’র সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক আলী আহমেদ শাহিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক মো: খোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ছাবের আহমদ চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, কবি আশীষ সেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন প্রণবরাজ বড়–য়া। বক্তব্য রাখেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, মোহাম্মদ হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক রোজী চৌধুরী, পারভিন আক্তার চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, সাবিনা জাহান রক্সি, এস.এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম রানা, মোফাজ্জ্বল হায়দার, পারভিন চৌধুরী, রোকসানা করিম পলি, নুরুল হক মেম্বার, সাংবাদিক হারুনুর রশিদ, রিমন মুহুরী, সমীরন পাল, রাশেদা আক্তার সুমি, মোহাম্মদ তিতাস, সাগর আলী, মোঃ ইকবাল, আবুল বশর প্রমুখ। কবি অরুণ দাশগুপ্ত স্মরণ সভায় বক্তারা বলেন, সুষ্ঠু ও সুন্দর সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মদের প্রতিভায় গতিশীলতার পক্ষে কাজ করেছেন কবি অরুণ দাশগুপ্ত। সাংবাদিকতায় তিনি ছিলেন একজন অনন্য ও কর্মবীর মানুষ। বক্তারা আরো বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ও সাহসী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনায় সকল মহলকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন অরুণ দাশগুপ্ত। বক্তারা বলেন, এ অঞ্চলের সকল শ্রেণির মানুষের তিনি পরম শ্রদ্ধার কবি ও সাংবাদিক ছিলেন। বক্তারা বলেন, আসুন সকল অনৈক্য, বিবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে, তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট