1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

  • সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০৪ পঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিন
চট্টগ্রাম মহানগর

আজ বাদে জুম‘আ ১৯ নং দক্ষিণ বাকলিয়া চর চাক্তাই নতুন মসজিদ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে ঢাকায় শিশু কন্যা রামিসা ও বাকলিয়ায় তিন বছরের শিশু ফারিয়াকে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কুরআন তেলোয়াত করেন অত্র শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাকি কাউসার কাদেরি, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম সেলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম-সচিব জননেতা আব্দুল রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার কমিটির সদস্য ও নন্দিত সংগঠক মাওলানা এনাম রেজা এবং ফ্রন্ট মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্রসেনা নগরের দপ্তর সম্পাদক ছাত্রনেতা মাহমুদুল হাসান, পাঁচলাইশ ছাত্রসেনার সভাপতি শাকের রেজা এবং বায়েজিদ থানা ছাত্রসেনার অর্থ সম্পাদক মিজবাহ প্রমুখ।

পরিশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ করিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট