1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদকে সামনে রেখে সেলুনে উপচে পড়া ভিড়, ব্যস্ত সময় পার করছেন নাপিতরা ঈদুল ফিতরঃ আমাদের করণীয় ও সমাজে এর ভূমিকা -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন রমজানের শেষ রাতে সুবর্ণ সুযোগ: ফেরেশতার বদদোয়া থেকে বাঁচতে ক্ষমা প্রার্থনার আহ্বান -মুহাম্মদ আকতার উদ্দিন চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান ঈদযাত্রা আনন্দের পথে যেন না নামে বিষাদের ছায়া-এম এস শ্রাবন মাহমুদ চট্টগ্রামে পথশিশুদের মাঝে দূর্মর বাংলাদেশ’র ঈদ উপহার বিতরণ রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কঠোর পরিশ্রম, সুদীর্ঘ সংগ্রামের ফসল আজকের স্বাধীনতা -মিতা পোদ্দার শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৫৬৪ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ছদাকত উল্লাহ চৌধুরী (২৮)। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীন পাড়া এলাকার মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে। গত শনিবার রাতে মোজাম্বিকের নিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলা ডিস্ট্রিক এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও মোজাম্বিকে বাসবাসরত প্রবাসী সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) মধ্য রাতে মোজাম্বিকের নিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলায় তার দোকানে ডাকাত দল হানা দেয়। তারা দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে ছদাকতকে কুপিয়ে গুলি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাই করিম উল্লাহ চৌধুরী জানান, শনিবার রাতের কোনো এক সময় ডাকাত দল তার দোকানে হানা দেয়। তখন ছদাকত ডাকাতরা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে দরজায় বিদ্যুতের সংযোগ লাগিয়ে রাখে। এ সময় ৩০ কিলোমিটার দূরে তার এক বন্ধুকে জানাই তার দোকানে ডাকাত এসেছে। ডাকাতরা দোকানের দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে আমার ভাইকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, কয়েক মাস আগে তাঁর দোকান ডাকাতি হয়েছিলো। তখন ছদাকত বিষয়টি সংবাদ সম্মেলন করে ওখানকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করলে ডাকাতরা তার উপর ক্ষীপ্ত হয় বলে মনে হচ্ছে।
৭ বছর আগে আফ্রিকার দেশ মোজাম্বিকে যায় ছদাকত সেখানে দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্টালের দোকান করে আসছে। সামনে ঈদের পরে দেশে এসে বিয়ে করার কথা ছিল। সোমবার সকালে বাড়িতে তার মৃত্যুর খবর আসলে সবাই কান্নায় ভেঙে পড়েন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট