1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার” চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি, কিডনি রোগীদের সংবাদ সম্মেলন- ঝুঁকিতে ২৭৬ কিডনি রোগী সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ

আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি

  • সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫৬ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

এবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫৫ বছর বয়সী এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চট্টগ্রামে গত ৩ দিনে ৫টি শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) রাতে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি টেকবাজার এলাকার ইব্রাহিম কলোনিতে অভিযান চালিয়ে আশফাকুর রহমান নামের ওই দোকানিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালাতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার নিয়মিত ওই দোকান থেকে কেনাকাটা করত। বাসার পাশেই দোকান হওয়ায় শিশুটি প্রায়ই সেখানে খেলতে যেত। অভিযোগ রয়েছে, গত ১৫ মে রাতে শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করা হয়।

এজাহারে বলা হয়েছে, ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তবে শিশুটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবার প্রথমে ঘটনাটি গোপন রাখে। শুক্রবার বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের আশ্বাসে শিশুর মা চান্দগাঁও থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন বলেন, শিশুটির পরিবারের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট