1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি: দোষ কার, কী করছে প্রশাসন? চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী শিশু জায়ান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ: এপেক্স ক্লাব অব পটিয়ার আহ্বান। উকিল নোটিশ নয়, প্রয়োজন ভ্রাতৃত্ব ও সংলাপ: এপেক্স বাংলাদেশের করণীয় -সৈয়দ মিয়া হাসান ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন নিখোঁজ শিশু জায়হান হত্যা মামলার রহস্য উদঘাটন পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির তীব্র নিন্দা ও প্রতিবাদ। পটিয়ায় শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান। অজ্ঞাত আসামির ছায়ায় ন্যায়বিচার ও নাগরিক অধিকার -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর স্টারস ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্নাঙ্গ কেবিনেট ঘোষণা

“আল ফাতিহা” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

  • সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫১৮ পঠিত

“আল ফাতিহা”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

আল ফাতিহা সূরা খানি
হয় কুরআনের মাতা,
সব নামাযে পড়তে বাধ্য
সকল মুসলিম ভগ্নি-ভ্রাতা।

প্রতি রাকাত নামাযে পড়তে হয়
সূরা ফাতিহা খানি,
সূরা হিজরে বর্ণিত হয়
নাম তার ‘আল মাছানী’।

প্রথম তিন আয়াতে বর্ণিত হয়
মহিমা আল্লা’র,
শেষ তিন আয়াতে বর্ণিত হয়
নির্দেশনা বান্দার।

মাঝখানের আয়াতে হয়
প্রভূ-বান্দার সমন্বয়,
মানব জাতির চলার নির্দেশনা
ফাতিহায় আছে নিশ্চয়।

আল্লা’র অনুগ্রহ প্রাপ্ত যারা
তাদের পথে চলি,
পথভ্রষ্ট পথভ্রান্ত যারা
তাদেরকে ‘না’ বলি।

সূরা ফাতিহায় ফরমান হয়েছে
সরল পথে চলি,
যে পথে চলেছেন ধরায়
নবী রাসূল আর ওলী।

মাগরিব আর ফজরের পর
সূরা ফাতিহা পড়ি,
গুনাহখাতা মাফের জন্য
সাথে তাওবাহ্ করি।

সকল রোগের মহৌষধ
সূরা ফাতিহা খানি,
মৃত্যু ব্যতিত শেফা হবে রোগ
হাদিসে তা জানি।

মৃত্যুবরণকারীর আযাব মাফে
করি ফাতিহা খানি,
মুক্তি পাবে কবরবাসীরা
বিশ্বাসে মোরা জানি।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট