1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় মুন্সিকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক-১ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার

আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন।

  • সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫৩৪ পঠিত

মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিট।

২৬ এ মার্চ(শনিবার) বেলা বারোটা এক মিনিটে চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গণে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ১৯৭১ সালের ২৬ শে মার্চের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ছৈয়দ মাহফুজ হান্নান সভাপতি মোঃশাহাবুদ্দিন,সা: সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম,সহ সভাপতি নাসির উদ্দিন মজুমদার,যুগ্ন সম্পাদক ইসমাইল ইমন, সাংগঠনিক সম্পাদক, নাছির উদ্দিন মোল্লা, মিতিলা চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা তাহেরা শারমিন,
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আসক নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধে ২৬ শে মার্চে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠকারি মরহুম এম এ হান্নানের চট্টগ্রাম চৈতন্যগলিস্থত কবর জিয়ারত করে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সফিউল আজম, আলমগীর,এম এ নাঈম, এয়ার মোহাম্মদ খোকন,রাজীব চৌধুরী, আনিসুল ইসলাম, মাহবুবুর রহমান,নাঈমুর রহমান, জাকির হোসেন, শারমিন,
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা ও অসহায় মুক্তিযোদ্ধাদের সঠিক তথ্য লিপিবদ্ধ করে সরকারিভাবে পূর্ণবাসন করা হোক সেই সাথে নতুন প্রজন্মের কাছে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধে অবদান রাখা শহীদদের ইতিহাস পাঠ্যবইয়ে সংযোজন করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট