1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২১ পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে অনুমোদিত কার্যকরী কমিটির আলোচনা সভা বন্দর নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক, নুরিয়া মাদ্রাসা গলির ৪নং রোডে দৈনিক সংবাদ প্রতিদিন’র অফিসে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের উপদেষ্টা গণমাধ্যম ব্যক্তিত্ব নুরুল আবছার তৌহিদ‌। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির উপদেষ্টা আলোচনা সভার প্রধান অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, সাংবাদিকরা কোন রাজনৈতিক দলের নয়, তারা দেশ ও জাতির। তাদের লেখনীর মধ্য দিয়ে জাতি তার অজানা তথ্য খুঁজে পায়। যত বাধা বিপত্তি আসুক না কেন তাদের কলম যেন সত্যের পক্ষে থাকে। সাংবাদিকরা কোন অশুভ শক্তির কাছে মাথা নত করে না। সাংবাদিকরা আছে বলেই দুর্নীতিবাজরা আতঙ্কে থাকে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই বিগত সময়ে প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, মাগফেরাত এবং কারাগারে নির্যাতিত সকল সাংবাদিকদের বিনা শর্তে মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । ইউনাইটেড ক্লাব চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলার শিকার হলে প্রেসক্লাব (যেমন- বিএফইউজে ও ডিইউজে) তাৎক্ষণিক প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হবে। সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সদস্যদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক সম্প্রসারণে ধারাবাহিক এবং বৃহত্তর চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করলে চট্টগ্রামে ইউনাইটেড প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে। ইউনাইটেড ক্লাব চট্টগ্রাম’র সহ-সভাপতি রেজাউল করিম, বলেন পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিককে চাঁদাবাজ বলা হলে তাৎক্ষণিকভাবে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নিজের বৈধ পরিচয়পত্র দেখিয়ে প্রমাণ করুন আপনি পেশাদার সংবাদকর্মী। জামাল চৌধুরী বিপ্লব, বলেন এক সাংবাদিক বিপদে পড়লে পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং সংহতির জায়গা থেকে অন্য সব সাংবাদিক ও সংবাদকর্মীর তার পাশে এসে দাঁড়ানো উচিত। সংবাদমাধ্যমে কর্মরত সবারই উচিত ব্যক্তিগত রেষারেষি ভুলে একে অপরের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করা। সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান সমাপনী বক্তব্যে বলেন, চট্টগ্রাম ইউনাইটেড প্রেস ক্লাব একটি অরাজনৈতিক, পেশাদার সংগঠন হিসেবে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতায় উন্নীত করতে আধুনিক প্রশিক্ষণ, ফ্যাক্ট-চেকিংয়ের চর্চা, প্রযুক্তিগত দক্ষতা এবং বস্তুনিষ্ঠ নীতিমালার কোনো বিকল্প নেই।সাংবাদিকদের অধিকার রক্ষায় পেশাগত মানোন্নয়ন এবং মানবিক সহায়তায় সংগঠন সবসময় পাশে থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটিকে শক্তিশালী ও সাংবাদিক বান্ধব সংগঠনে পরিণত করা সম্ভব হবে। সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। পরে সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র যুগ্ম সম্পাদক মো. ইমাম হোসেন জীবন, মো. মানিক, মো. সেলিম উদ্দিন,এম এ নাঈম,সহ-সাধারন সম্পাদক রাজু আহমেদ,সহ-সাংগঠনিক কামরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান,জন কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন জয়, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান,সহ-সংস্কৃতিক সম্পাদক ইয়ার রহমান আনান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল আলম সাগর, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সদস্য মো. ওয়ালী উল্লাহ চৌধুরী,রিয়াজ উদ্দিন , মো. মনির হোসেন, এম এ মাহমুদ হায়দার জীবন ও সাংবাদিক তাবান্না বিনতে শুভ নুহা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট