1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ

কাতারের বাংলাদেশ শ্রম কনস্যুল জেনারেলের চট্টগ্রাম প্রবাসী ক্লাব পরিদর্শন।

  • সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৬ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

দেশে ছুটিতে অবস্থানরত কাতার দোহার বাংলাদেশ দুতাবাসের শ্রম কনস্যুল জেনারেলের ড: মোঃ মোস্তাফিজুর রহমান ০১ সেপ্টেম্বর,বিকেল ৫ টায় চট্রগ্রাম নন্দনকানন স্হত আর এফ পুলিশ প্লাজায় চট্রগ্রাম প্রবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম কার্যালয় পরিদর্শন করেন।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় ও কাতার প্রবাসী চট্রগ্রাম প্রবাসী ক্লাবের উপদেষ্টা সোহেল সিকদারের সভাপতিত্বে দেশে অবস্থানরত কাতার প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ দুতাবাসে শ্রম কনস্যুল জেনারেল ড: মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব রিয়াদ প্রতিনিধি, মোঃ নাছির, মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন,দুবাই প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ইসমাইল ইমন, মাহাবুবুল আলম,সহ চট্রগ্রাম প্রবাসী ক্লাবের বিভিন্ন দেশের সদস্য, প্রতিনিধিরা।
প্রধান অতিথি দেশে আটকে পরা কাতার প্রবাসীদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনেন। পরবর্তীতে সমস্যা গুলো দ্রুত সমাধানের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
এই সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী প্রবাসীদের স্ব স্ব দেশের আইন মেনে, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে বিশেষ সন্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট