
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সমর্থনে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে ও হাশিমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার সার্বিক সহযোগিতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ভাই খলিফা পাড়ার জানাযার মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম. এ. হাশেম রাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মারুফ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম- আহবায়ক ইসমাইল সওদাগর, মো. হাসেম, মো. জাহেদ, মো. হেলাল উদ্দিন, মো. ইউসুফ, মো. আবছার উদ্দিন, মো. আবদুল আজিজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদকে আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
Leave a Reply