1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চন্দনাইশ থানা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা পরবর্তী হত্যা ও গুরুতর জখম মামলার প্রধান আসামি নাজিম গ্রেফতার।

  • সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ পঠিত

 

পটিয়া সরকারি কলেজের অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে আসে। আরজুর মায়ের আপন খালাত ভাই নাজিম উদ্দিন উক্ত বাড়িতে আসে। সম্পর্কে আরজু আর নাজিম মামা-ভাগ্নি। তারা রাতের খাবার শেষে যে যার মত ঘুমাতে চলে যায়।

রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় আরজু আক্তারকে তার শয়নকক্ষে দেখতে না পেয়ে তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টয়লেটের মেঝেতে আরজু আক্তারের মুখে ওড়না ঢুকানো এবং গলায় পেচানো অবস্থায় দেখতে পাওয়া পায়।

প্রাথমিকভাবে জানা যায় যে নাজিম মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন অতঃপর হত্যা করেন। তৎক্ষণাৎ আব্দুল হাকিম ডাক-চিৎকার শুরু করলে নাজিম তাকে ও তার স্ত্রীকে দা দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই মান্যবর পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম চাঞ্চল্যকর হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং অভিযুক্ত পলাতক আসামী নাজিমকে গ্রেফতারের লক্ষ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে। অতপর ঐ এলাকায় রাতভর অভিযান করে ১১/৪/২৫খ্রিঃ গভীর রাতে নাজিমকে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে কক্সবাজার জেলা পুলিশ ও সিআইডি, কক্সবাজার টিম সহায়তা করে। গ্রেফতার পরবর্তী নাজিম উদ্দিনকে নিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়।

এ সংক্রান্তে চন্দনাইশ থানার মামলা নং-০৫, তারিখ-০৯/০৪/২০২৫, ধারা-৩০২/৩২৬/৩০৭ পেনাল কোড তৎসহ ৯(৪) (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/২০২৫) রুজু হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

উক্ত অভিযানে সফলতায় মান্যবর পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখার সকল সদস্যদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। এই অভিযানে সকলের অবদান অবশ্যই প্রশংসনীয়।

আমাদেরকে অভিযানে উৎসাহিত করার জন্য পুলিশ সুপার স্যার ও সকল স্যারদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট