1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন।

  • সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২২৭ পঠিত

 

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগর বিএন‌পি কার্যাল‌য়ে, চট্টগ্রাম মহানগর জাসার এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবা‌র্ষির্কী উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে। অনুষ্ঠা‌নে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, দেশপ্রেম ও বিদ্রোহী চেতনার প্রতীক। তিনি সাহিত্য, কবিতা ও সংগীতের মাধ্যমে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। নজরুলের লেখনী মানুষকে স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।

শনিবার কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাসাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। তাহলেই একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় জাসাসের সদস্য কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা।

আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এজিএম নিয়াজ উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সহসভাপতি আসিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক শেখ জামিল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়াউদ্দিন, এসবি সুমি, নাহিদ আক্তার নাজু, ফজলুল হক মাসুদ, আ‌মিনুল হক রিপন সহ অন্যরা।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট