1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল আনন্দ উৎসব পটিয়ায় বিএনপির সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট দখলমুক্ত করে করে ৭৫ একর বনভূমি বনায়ন প্রশংসিত হয়েছেন বন কর্মকর্তা বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটিয়ায় শখের ছাদ বাগানে চাতকী কমলার বাম্পার ফলন জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আগাম পরিকল্পনা জরুরি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার গৌরব “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে ২য় স্থান বিএনপি প্রতিষ্ঠার আদর্শ-চেতনা ও তৃণমূলের প্রত্যাশা গণতন্ত্র, সুশাসন ও উন্নত চন্দনাইশ বিনির্মাণে করণীয় -মহিউদ্দীন কাদের লালন শাহ পরশে ফাউন্ডেশনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম প্রয়াণ দিবস পালিত এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পটিয়ায় বিএনপির সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

  • সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে দুই সপ্তাহের ব্যবধানে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বসতবাড়িতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় সাবেক এমপির ভাগনে আজাদ ওই বাড়িতে অবস্থান করতেন। মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরের দল চুরির ঘটনা ঘটায়।

সাবেক এমপি নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল ঘরে ঢুকে পুরো ঘর তছনছ করে। চোরেরা ভেতরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সরঞ্জাম ও জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা পুরোনো অনেক স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে তিনি জানান।

সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্য বোরহান উদ্দীন চুরির বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এর আগে মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুইবার একই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি ইতোমধ্যে শুনেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট