1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

প্রবাসীদের ভিসা, টিকেটের মেয়াদ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ।

  • সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩০ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

করোনা কালীন সময়ে দেশে ছুটিতে আসা আটকে পড়া প্রবাসীদের টিকেট, ভিসার মেয়াদ বৃদ্ধি ও চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর টেস্ট মেশিন বসানো দাবিতে বাংলাদেশ বিমানের আঞ্চলিক অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন আটকে পড়া প্রবাসীরা।
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর বেলা ১২ টায় দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন ও সৌদিআরব প্রবাসীরা সকাল থেকে চট্টগ্রাম দুই নাম্বার গেইট সংলগ্ন বিমান অফিসে মেয়াদ উত্তীর্ণ টিকেটের মেয়াদ বৃদ্ধির দাবিতে জড়ো হয়ে,বিমান অফিসের বাহিরে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে।
এই সময় পাচঁলাইশ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কতৃপক্ষের সাথে যোগাযোগ করে সমাধানের আশ্বাস দেন।
পরবর্তীতে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের ম্যানেজার বিক্ষোভকারী প্রবাসী দের বিভিন্ন দাবী দাওয়া মনোযোগ সহকারে শুনে আগামী রবি/সোমবারের মধ্যে সুসংবাদ দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রবাসীদের পক্ষে নেতৃত্ব দানকারী দুবাই প্রবাসী ফয়েজ উল্লাহ বলেন একদিকে টিকা নিয়ে হয়রানি,পিসিআর টেস্ট মেশিন চট্টগ্রাম বিমানবন্দরে স্থাপন না করে শুধু ঢাকা বিমানবন্দরে স্থাপন করায় আরেক ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের প্রবাসীরা।
অপরদিকে একাধিক প্রবাসীর ভিসা ও টিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আতঙ্কিত ও শঙ্কিত হয়ে পড়েছেন তারা।
এই বিষয়ে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ বিমানের যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে বিক্ষোভ প্রদর্শন কারী প্রবাসীরা অন্যথায় আগামী সোমবার এরপর হতে তারা মানববন্ধন ঘেড়াও সহ বিভিন্ন কর্মসূচিতে যাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট