1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

প্রবীন শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রশিদের ইন্তেকাল ও দাফন সম্পন্ন।

  • সময় সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১১৬৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, আরবি ও ফার্সি ভাষা বিশারদ, চন্দনাইশের কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রশিদ গতকাল সোমবার ( ২৮ জুন ২০২১) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজেউন) । মৃত্যু কালে তাহার বয়স হয়েছিলো ৭৮ বছর। ২৮ জুন দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদে আসর চন্দনাইশ মুহাম্মদপুরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।খ্যাতিনামা শিক্ষাবিদ ও ইতিহাসবেত্তা অধ্যাপক ড. মুহাম্মদ রশিদের ইন্তেকালে শোকপ্রকাশ করে মরহুমের পরিবার পরিজনেরপ্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন, সিনিয়র সহ সভাপতি গাজী মাওলানা রেজাউল করিম তালুকদার ও সাধারণ সম্পাদক ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী , লেখক গবেষক আবদুর রহিম, মাওলানা আবদুল মাবুদ ইসলামাবাদী, ইঞ্জিনিয়ার নুর হোসেন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, একেএম আবু ইউসুফ, লেখক গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দিন, ডাঃ এম এ মুক্তাদীর, লেখক নাজমুল হক শামীম লেখক সাফাত বিন সানাউল্লাহ,লেখক খোন্দকার ফসিহুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ যে, ড. মুহাম্মদ রশিদ চন্দনাইশের মুহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ মৌলভী মোহাম্মদ ইসমাইল। ড. রশিদ প্রথম জীবনে মাদারাসা শিক্ষায় উচ্চ শিক্ষিত। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এম এ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে শিক্ষকতা করে অবসরে যান।প্রথিতযশা এই শিক্ষাবিদ বেশ কিছু মুল্যবান প্রবন্ধ রচনা করেছেন। সেগুলো জাপান,ভারত, মিশর ও ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হয়। ড. রশিদ চট্টগ্রামে ক্ষনজন্মা মহাপুরুষ ঐতিহাসিক হামিদুল্লাহ খান রচিত চট্টগ্রামে প্রাচীন ইতিহাস গ্রন্থ ” আহাদীসুল খাওয়ানীন ‘ তারিকে হামিদী ” ফার্সি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন। অধ্যাপক ড. রশিদ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করতে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট