1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

বর্ষা সামনে রেখে চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু।

  • সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪০ পঠিত

আ‌মিনুল হক রিপন,চট্টগ্রামঃ

১৯ শে এ‌প্রিল চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জামাল খান লিচু বাগান এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী কার্যক্রম উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। এ সময় তিনি নগরবাসীর দুর্ভোগ লাঘবে নিয়মিতভাবে খাল-নালা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

মেয়র বলেন, “বর্ষা মৌসুমে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর অন্যতম বড় সমস্যা। আগাম প্রস্তুতির অংশ হিসেবে খাল-নালা পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে না হয়।”

তিনি আরও জানান, এ কার্যক্রম পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডে পরিচালিত হবে। প্রতিটি এলাকায় নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খাল-নালা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়মিত তদারকির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং নাগরিকদেরও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ উদ্যোগকে সফল করার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট