1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪৫৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র হাজী সাহেবানদের হজ প্রশিক্ষণ ও পুণর্মিলনী কর্মশালা শনিবার (১১ মে ২০২৪) বেলা ৯ টায় চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার।

উক্ত হজ প্রশিক্ষণে হজের করণীয় ও আহকাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ, ড.মাওলানা সাইয়েদ আবু নোমান,প্রফেসর ড.বি.এম.মফিজুর রহমান আল-আজহারি, এডভোকেট ড.শফিকুল ইসলাম চৌধুরী, মাওলানা সলিম উল্লাহ হাবিবী প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পারবেন তারাই হজের পূর্ণতা নিয়ে ঘরে ফিরতে পারবেন।

কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হাজীগণ হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন অন্যদিকে হজের সফরে আচার আচরণের মধ্য দিয়ে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকেও তুলে ধরতে পারেন। কোন অবস্থাতেই ইবাদতের মগ্ন পরিবেশ যাতে ক্ষুন্ন না হয় সেদিকে খুবই সর্তক থাকতে হবে। সফরের মূল শিক্ষা আপনি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিবেন। পরিবেশকে নিজের অনুকূলে আনতে গিয়ে ইবাদতের বিঘ্ন ঘটাবেন না। মনে রাখতে হবে দেশ থেকে ভিন্নতর আবহাওয়া ও সামাজিক পরিবেশে গিয়ে হজ্বের কাজ সমাধা করতে হবে।

হজে এমন কোন কাজকে প্রধান্য দেওয়া যাবে না যেটা হজের মূল ইবাদতকে ব্যাহত করে। আরব দেশের আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে সম্মান করতে হবে। তিনি আরো বলেন, স্বল্পমূল্যে সুশৃঙ্খলভাবে হাজীদের সেবাদান হজ্জে বায়তুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র মূল উদ্দেশ্য। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট