1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বৃহত্তর বাকলিয়ার উন্নয়নে তাহের উদ্দিনের অবদান অবিস্মরণীয় : মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী

  • সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৫০৫ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

অবিভক্ত বাকলিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম তাহের উদ্দিনের ২১তম স্মরণ সভা অনুষ্ঠান ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন স্মৃতি সংসদের বাকলিয়া থানা কমিটির আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নইম উদ্দিন আহমেদ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সফর আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব ইউনুছ কোম্পানি। ওয়াজ মাহফিলে তাকরীর পেশ করেন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, বড় মিয়া জামে মসজিদের খতীব মাওলানা আখতার হোসাইন ফারুকী ও ইসলামি গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নইম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বর্তমান সময়ে বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের মতো ত্যাগী নেতার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, তিনি দলের জন্য অসামান্য অবদান রেখে গেছেন। কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সফর আলী বলেন, মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন দলের জন্য একজন ত্যাগী ও পরোপকারী সংগঠক ছিলেন। প্রধান আলোচকের বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন বৃহত্তর বাকলিয়া আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন।মুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের কবরে পুষ্পমাল্য প্রদান করেন১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ শহীদুল আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সামশুল আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম আশরাফুল আলম, ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, বাকলিয়া থান আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজী, এড.সৈয়দ জানে আলম জানু, মহানগর যুবলীগ নেতা তারেক সুলতান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম, মাসুদ করিম টিটু, সরওয়ার আলম ভুইয়া, ইকবাল হোসেন, মো. সেলিম, মো. হারুন, মো. জামাল উদ্দিন, খোকন রাজীব মজুমদার, মো. সেলিম উদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন, গরীবে নেওয়াজ জিনু, মোঃ কুতুব উদ্দিন, মোক্তার হোসেন লিটন, মোঃ সাইফুদ্দীন, ইব্রাহিম মোহাম্মদ সোহেল, মুনির উদ্দিন চৌধুরী, ফাহিম জিয়া, ইনজামাম আকিব, আবদুর রাজ্জাক শুভ, ইফতেখার উদ্দিন মিনার, সাজ্জাদ হোসেন রাকিব, তানভির, জামশেদ, জনি, জুনায়েদ প্রমুখ। পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট