1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেল স্কুলছাত্র

  • সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৬৭ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকায় পুকুরে ডুবে ইয়াছিন (১৩) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে আমৃতলা মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মধ্যম শাকপুরা আমৃতলা এলাকার নুরুল ইসলাম সওদাগরের পুরাতন বাড়ির সিএনজি চালক মো. আজগরের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট। ইয়াছিন স্থানীয় আমৃতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফরিদ জানান, প্রতিদিনের মতো দুপুরে ইয়াছিন মসজিদের পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের অপর পাশে আরও দুই শিশু গোসল করছিল। তারা দেখতে পায় ইয়াছিন পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে উঠে আসছে না। বিষয়টি টের পেয়ে তারা আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া জানান, দুপুর ১টা ২০ মিনিটে ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তখনই পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট