1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহালঃ মোনায়েম মুন্না শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে অনুষ্ঠিত কোরআন শিক্ষার আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ পটিয়ায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২। পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল আনন্দ উৎসব

ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ পঠিত

এম এম আবু বকর হারুন
উত্তর ফটিকছড়ির ভূজপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব কাজিরহাটস্থ বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূজপুর শাখা সভাপতি ছাত্রনেতা হাফেজ মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি, সাংবাদিক মাওলানা আজগর সালেহী।

প্রধান আলোচক ছিলেন ভূজপুর থানা শাখার সাধারণ সম্পাদক সমাজসেবক মাওলানা এম. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূজপুর শাখার অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ রাসেল, হাফেজ ওয়াহিদুল্লাহ ও কারি বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মাওলানা আজগর সালেহী বলেন, শিক্ষার্থীদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন, সুন্দর চরিত্র গঠন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলা। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়েই একজন আদর্শ নাগরিক ও যোগ্য নেতৃত্ব তৈরি হয়।

তিনি বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। আগামী দিনের নেতৃত্ব হবে জ্ঞাননির্ভর, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিসচেতন। শিক্ষার্থীদের সেই নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, চরিত্রহীন জ্ঞান সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, আমানতদারি, শিষ্টাচার, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি ভালোবাসার মতো গুণাবলি অর্জন করতে হবে। মাদক, সন্ত্রাস, অপরাধ, অনৈতিকতা ও অপসংস্কৃতি থেকে নিজেদের দূরে রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।

মাওলানা আজগর সালেহী বলেন, ছাত্রজীবন হচ্ছে ভবিষ্যৎ জীবন গঠনের শ্রেষ্ঠ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনা, বই পাঠ, গবেষণা, চিন্তাশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক মাওলানা এম. নিজাম উদ্দিন ছাত্রসমাজের প্রতিষ্ঠার ইতিহাস, আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও ছাত্রদের নৈতিক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ তারেকুল ইসলাম।

সাধারণ সম্পাদক মীর মেরাজ উদ্দীনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ ইসমাইল, আতাউল্লাহ, মুহাম্মদ ওসমান, মাহমুদুল্লাহ, ইরফান, মুহাম্মদ জামাল, রায়হান, সাজিব উদ্দিনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ, শৃঙ্খলা এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট