1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

মনীন্দ্র-সুমিত্রা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সংঘদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৮৫৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার বৃহত্তর পূর্বগুজরা ধুমারপাড়া গ্রামে বিশিষ্ট শিক্ষাবিদ মনীন্দ্র লাল বড়ুয়া ও সহধর্মিণী সুমিত্রা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে ১২মার্চ শুক্রবার ২০২১ সংঘদান, সংবর্ধনা সহ সারাদিনব্যাপি এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহসভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের । প্রধান ধর্মদেশক ছিলেন বাংগালহালিয়া নন্দ বংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত নন্দবংশ মহাথের ।

এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহান একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া । সম্মানিত আলোচক ছিলেন গাছবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ডক্টর সুব্রত বরন বড়ুয়া , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর প্রচার সম্পাদক প্রিতিশ রঞ্জন বড়ুয়া ।

প্রবারন বড়ুয়া ও ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষুর সঞ্চালনায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যাপক সুমেধানন্দ মহাথের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্ঠা ভদন্ত দেবানন্দ মহাথের , সুদর্শন বিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরীয় মহাথের , ড. প্রিয়দর্শী মহাথের , ভদন্ত সুমনবংশ মহাথের , ভদন্ত পুর্নানন্দ মহাথের , অগ্রসার মেমোরিয়েল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের , সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের , দেবশ্রী মহাথের ।

বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দিপংকর বড়ুয়া, প্রধান শিক্ষক সমিরন বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া, ইতিহাস৭১টিভির প্রকাশক- সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ।

এই অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাপর ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভাপর উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের , বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহউপসংঘনায়ক ভদন্ত আনন্দমিত্র মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরকে স্মারক সম্মাননা প্রদান করা হয় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট