1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

মুরাদপুরে অটোরিক্সা-মাহিদ্রা চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  • সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৯৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

অটোরিক্সা-মাহিদ্রা গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধ করেছেন চালকেরা। এতে একঘণ্টা ধরে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে বাস-ট্রাকসহ শতশত গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। এ সময় তারা ট্রাফিক পুলিশের মামলা বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে চালকরা সড়কে বসে পড়েন।

চালকরা বলেন, বিনা কারণে আমাদের মামলা দেওয়া হচ্ছে। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে পুলিশেরা ঝামেলা করছে। এখন টাকা বেশি নিচ্ছে। এখন ডাবল মামলা দিচ্ছে। ১৫ বছর আগে ৫শ’ টাকা ১ হাজার টাকার উপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা-১০ হাজার টাকা, এমকি ১৫ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। এটাতো জুলুমি মামলা। আমরা বলব এটি ডাকাতি মামলা। আমরা এসব মামলা থেকে বাঁচতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট