1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন

সাউথ চট্টগ্রাম হসপিটাল ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর।

  • সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৮৫১ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি: ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের সাথে প্রবাসীদের স্বাস্থ্য সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২রা অক্টোবর বিকেল ৫ টায়, সাউথ চট্টগ্রাম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর সভা অনুষ্ঠিত হয়।
মোঃ মোশারফ হোসেনের (ব্যবস্থাপনা পরিচালক সাউথ চট্টগ্রাম হসপিটাল) সভাপতিত্বে ও সাদমান সাকিবের(এডমিন এস সিএইচ) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার এম এ হেলাল সিআইপি (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি: ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রাম) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা:অনিতা পাল (কনসালটেন্ট,সাউথ চট্রগ্রাম হসপিটাল)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি: এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, লায়ন আবু সালেহ(সম্পাদক দৈনিক দেশ বার্তা ও উপদেষ্টা চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি:) ইসমাইল ইমন (এক্সেকিউটিভ চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি:) এছাড়াও ক্লাবের পক্ষ থেকে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ শাহাদত হোসেন, হাজী আবুল কাশেম, দিদারুল আলম, আহসান বাবু, আরিফ উদ্দিন বাবু, মোঃজসিম ,মাহবুবুর রহমান ও হেলাল উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রবাসীদের কে নিয়ে বিগত দিনের বিভিন্ন সেবা ও মানবতাবাদী কর্মকাণ্ড তুলে ধরেন।
সেই সাথে ক্লাব কর্তৃপক্ষের সাথে সাউথ চট্টগ্রাম হসপিটালের প্রবাসীদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যাপারে চুক্তিকে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই চুক্তির মধ্যে দিয়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রায় ১৫ হাজার প্রবাসী সদস্যদের পরিবারের জন্য দক্ষিণ চট্টগ্রামের এই সাউথ চট্টগ্রাম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট