1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিএমপির শীর্ষ সন্ত্রাসী ২৭ মামলার আসামী দিদারুল আলম মাসুম অস্ত্র গুলিসহ গ্রেফতার

  • সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৯১৭ পঠিত

মহানগর প্রতিনিধিঃ

সিএমপি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার আসামী দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম ০১টি দেশীয় তৈরী এলজি, ০২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের একটি টিম।

এসআই/মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ডিউটি করাকালে ০৯/০৪/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.৩৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ৩৭নং মহিম দাশ রোড সংলগ্ন এলাকা হতে মোঃ দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫) কে ০১(এক)টি দেশীয় তৈরী এলজি এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজ সহ আটক করেন। জিজ্ঞাসাবাদে সে জানায় অবৈধ অস্ত্রগুলি নিয়ে প্রতিনিয়িত সন্ধ্যা হতে ভোর বেলা পর্যন্ত কোতোয়ালী থানা এলাকার রেলওয়ে স্টেশন, নিউ মার্কেট মোড়, আমতল, শাহ আমানত মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, ব্রীকফিল্ড, ফিশারীঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, সিএনজি বা বাসে থাকা যাত্রীদের নিকট হতে সুযোগ বুঝে তাদের সাথে থাকা মোবাইল, অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫), পিতা-আবুল বশর প্রকাশ বসর প্রকাশ বাশার প্রকাশ বাসার, মাতা-তসলিমা বেগম, স্ত্রী-সাদিয়া সুলতানা জুলি, স্থায়ী : আব্দুস সোবহানের বাড়ী, ৩৫নং, গ্রাম-এনায়েত বাজার (বাটালী রোড), থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম বর্তমান : সাইর ফকিরের বাড়ী, (শশুর বাড়ী), গ্রাম-আজাদী বাজার, থানা- ফটিকছড়ি, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট