1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ বন্যাদুর্গত মানুষের মাঝে এমএসকে ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব কাপ্তান হোসেন সংবর্ধিত

  • সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫৯৫ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা সৌদিআরব প্রবাসি কমিউনিটি লিডার, এন.আর.বি বাংলাদেশী পন্য আমদানীকারক সমিতি রিয়াদ’র সভাপতি। বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় কমিটি’র সভাপতি , সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল’র পরিচালক, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ’র সভাপতি, মোহাম্মদ কাপ্তান হোসেন ইসলামী কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন’র সংবর্ধনা অনষ্ঠান গত ২৭ মে (বৃহস্পতিবার) একটি রেস্টুরেন্টে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মো: শহিদুল ইসলাম সভাপতিত্বে, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক উৎফল বড়ুয়া, পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতেই মৌলানা কে এম মিনহাজের কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা বদরুল ইসলাম শোয়েব , বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় জয়িতা পুরুস্কার অর্জনকারী ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা নারীনেত্রী নুরুন নাহার বেবী, ইস্পাহানি টি লিমিটেড সিলেট বিভাগীয় প্রধান আনিছুজামান পাটোয়ারী, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর সিলেট বিভাগীয় প্রধান জায়নুল আলম, এসএস এন্টারপ্রাইজ এর কর্ণধার এ.এইচ চৌধুরী সেলিম , বিশিষ্ট চিকিৎসক ডা: তাসলিম খাঁন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ কর্মী আব্দুল মোমেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক আবুল হোসাইন, মীর জাকির হোসেন বিদ্যুৎ, সদস্য আব্দুল মালেক, সদস্য শাহরিয়ার, সদস্য অলিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বিমোচন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও অন্যান্য গনমুখী কর্মকাণ্ডে দ্রুত এগিয়ে যাওয়ায় বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত, এ ক্ষেত্রে প্রবাসীদের অবদান কোন অংশে কম নয়। দেশ তথা সমাজ শক্তিশালীকরনে কাপ্তান হোসেনের মতো লোকজন এগিয়ে আসা দরকার।আলহাজ্ব কাপ্তান হোসেন এর মতো লোকজন শুধু সমাজ শক্তিশালীকরনে নয়, অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে যেতাম তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট