1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

হাটহাজারীতে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৯১ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরীকে তুলে নিয়ে বিয়ের’ ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কিশোরীর বাবা ফখরুল ইসলাম (৫৮) পিটুনির শিকার হয়ে মারা যান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (০১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনী আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুলাই ফখরুল ইসলামের সাড়ে ১৪ বছর বয়সী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেন প্রতিবেশী যুবক রিফাত। এ ঘটনায় মেয়ের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ পরে ২৮ জুলাই মেয়েটিকে নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়। এ নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে তুমুল উত্তেজনার মধ্যে কিশোরীর বাবা ফখরুলকে মারধর করা হয় বলে স্থানীয়রা জানান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সালিশ চলাকালে ফখরুল অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। তবে পরিবার অভিযোগ করেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কেউ আটক না হলেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট