1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দুবাইয়ে পুরস্কৃত ৫১ বাংলাদেশি সিআইপি

  • সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৯০ পঠিত

দুবাই প্রতিনিধিঃ

বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর মধ্যে শীর্ষস্থান অর্জনকারীদের পুরস্কৃত করছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও আরব আমিরাত। এরই অংশ হিসেবে গত শনিবার রাতে দুবাইয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ তিনজন রয়েছেন। আতিকুর রহমানকে ব্যাবসায়িক ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া সাধারণ ক্যাটাগরিতে গাড়িচালক মো. সাহেদ ও পেশাজীবী ক্যাটাগরিতে ডিজাইনার মো. জাহিদুল ইসলাম রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বৈধভাবে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।

সূত্র জানায়, বৈধভাবে বেশি রেমিট্যান্স পাঠানো ব্যবসায়ী ক্যাটাগরিতে (পুরুষ) পুরস্কৃত হয়েছেন চট্টগ্রামের এনাম উদ্দিন, মোজাম্মেল হোসেন বাপ্পি, মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মো. মনজুরুল হক চৌধুরী, মোহাম্মদ আরিফ উদ্দিন, সেলিম রেজা, মো. মহসিন, মোহাম্মদ এমরান খান, মোস্তফা কামাল, নারায়ণগঞ্জের মোহাম্মদ হোসাইন, কুমিল্লার মো. বিল্লাল হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট