1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৪৭ পঠিত

নিজস্ব প্রতি‌বেদকঃ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুনের সম্মানে ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার নর্থ লন্ডনের একটি অ‌ভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সঞ্চালনায় ক‌রেন যুগ্ম আহবায়ক হেলেন ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, বাংলা‌দে‌শে জন‌প্রিয় ফোক ও আধ্যাত্মিক গা‌নের সংগীতশিল্পী শিরিন জাওয়াদ, ক্যামডেন সি‌টির সাবেক মেয়র নাসিম আলী ও‌বিই, গয়াছ মিয়া গিয়াস, লিনা চৌধুরী, নাছির উদ্দিন, ডা. পলিন আক্তার না‌র্গিস, মোঃ মাসুদুর রহমান, জেসমিন ফেরদৌস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুল আই রাসেল, মিয়াদ আহমেদ সহ প্রমুখ।

সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুন তার বক্তব্যে বলেন সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রামের মাটির রয়েছে আধ্যাত্মিক একটি মিল, তেমনি এদুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল র‌য়ে‌ছে।

সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সকল কার্যক্রমে থাকবে তার আন্তরিক সহযোগিতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট