1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

আলমগীর কবীর -সারোয়ার আলম প্যানেলের বিপুল বিজয়

  • সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৬ পঠিত

মোহাম্মদ জামশেদুল ইসলামঃ

বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আলমগীর কবীর-সরোয়ার আলম প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে এবং মোহাম্মদ মুছা – সরদার জাকির প্যানেলের ৬টি পদে নির্বাচিত হন। ২২ ফেব্রুয়ারী সেগুনবাগিচা কচিকাঁচার মেলা কমিউনিটি সেন্টারে জাঁকজমক পূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। উক্ত নির্বাচনে একটি প্যানেলের প্রতিদ্বন্দ্বীতা করেন আলমগীর কবীর (সভাপতি) ও সরোয়ার আলম (সাধারণ সম্পাদক প্রার্থী)। অন্য প্রতিদ্বন্দ্বীতা করেন মোহাম্মদ মুছা (সভাপতি প্রার্থী) ও মো: জাকির হোসেন সরদার (সাধারণ সম্পাদক প্রার্থী)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়েছেন আহম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন এস এম মোস্তফা।
দু’টি প্যানেলের অন্য প্রার্থীরা ছিলেন সহ-সভাপতি মো: দিলোয়ার হোসেন, মো: মাহাফুজুল হক, মো: মোস্তফা কামাল, সায়মা আক্তার, সুজন চন্দ্র দাস, মোহাম্মদ হাবিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো: মাসুদুর রশিদ, মো: শাহজামাল হোসেন, মো: হাবিবুল্লাহ সহ-সম্পাদক মো: মনিরুল ইসলাম, মো: হাফিজুর রহমান (২), অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবীর, মো: রাসেল সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তফা, রুবেল বেপারী, মো: হাফিজুর রহমান (১) সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরী, মোহাম্মদ সাইফুর রহমান দফতর সম্পাদক মোহাম্মদ মোজাহারুল ইসলাম, মো: রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম (১) মো: জাহাঙ্গীর আলম (২) ক্রীড়া সম্পাদক মো: আতিক ওয়াদুদ, মো: আরফান উদ্দিন চৌধুরী সমাজকল্যাণ সম্পাদক তাপস কান্তি শর্মা, মো: রাজু মিয়া নির্বাহী সদস্য আরাফাতের রহমান, আরিফ, আলমগীর হোসেন গাজী, মোহাম্মদ তুহিনুর রহমান, বাসু বিজয় দত্ত, মো: মইনুল ইসলাম, মো: মিজানুর রহমান, সাইদ হাসান মোহাম্মদ মনির ও মো: হানিফ মিয়া। সহ-অর্থ সম্পাদক এ একমাত্র প্রার্থী থাকায় মাহিন জিন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইবাস এর পরামর্শক মোঃ মুজিবুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ এনায়েত হোসেনসহ ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে ২৬ ফেব্রুয়ারী প্রধান নির্বাচন কমিশনার মজিবুর রহমান ও সদস্য সচিব মোঃ এনায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্বাচিত কার্যকরী পরিষদের তালিকা প্রকাশ করা হয়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট