1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার

বোয়ালখালীতে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ৩ দোকানিকে জরিমানা

  • সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১১ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার জোট পুকুর পাড় এবং পৌর সদরের দরপপাড়ায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি বলেন, ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মক্কা-মদিনা স্টোরের স্বত্বাধিকারী আহামদুল হককে ১০ হাজার টাকা, কবির ব্রাদার্সের রবিউলকে ২ হাজার টাকা ও হাজী ছালেহ স্টোরের মো.শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বাজার দর মনিটরিং করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট