1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনীতিতে জাতীয় ঐক্যের আহ্বান বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান।

  • সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৮৭ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

০৯/০৩/২০২৫ তারিখ বেলা ১২.৩০ ঘটিকা হতে বেলা ২.০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার,সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু, ইজাহারুল আহম্মেদ শিহাব, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান,মসলার দোকান, কাঁচা বাজার,মাংসের বাজার,খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যের তালিকা হালনাগাদ না থাকা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ টি মামলায় মোট ৩২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাপড়ের দোকানসমূহে বিশেষ নজরদারি ও অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে সতর্কতা প্রদান করা হয়।
টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । উক্ত অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট