1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

আনোয়ারায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

  • সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৯৪ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হামলায় ছোটভাই সালামত আলী (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপাতলী গ্রামের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। তার ১ ছেলে এবং ৪ কন্যা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) বলেন, ‘আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে চাচার পরিবারের সাথে ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে চাচা মোহাম্মদ আলী (৬০), চাচি সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে। এ সময় গুরুতর অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে ৩টার দিকে তিনি মারা যান।’
আমি বাবুর্চির কাজ করি। আমার দুই বোনের বিয়ে হলেও দুই বোন বাড়িতে রয়েছে। এখন পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছি’-বলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সাজিয়া নামের একজন আটক রয়েছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট