1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চট্টগ্রামে সেমাই তৈরির কারখানায় অভিযানে লাখ টাকা জরিমানা

  • সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৭৮ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার:

কারখানার চারদিকে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানেই তৈরি হচ্ছে সেমাই। সংরক্ষণ করে রাখা হয়েছে খোলা অবস্থায়। সেমাই তৈরির উপকরণে পাওয়া গেছে তেলাপোকা।

সোমবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রো শাখা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই মোস্তফা সেমাই কারখানায় অভিযানে এমন দৃশ্য দে‌খেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওই এলাকায় অভিযান করে আরো তিনটি সেমাই কারখানাকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ।

মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, মোস্তফা কারখানায় গিয়ে দেখি অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেমাই উৎপাদন করছে। সেমাই তৈরির উপকরণে তেলাপোকা পাওয়া যায়। নামিদামি এ প্রতিষ্ঠান হলেও পণ্য উৎপাদনে বেশ অবহেলা করছে। এ অপরাধে তাদের ১ লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্কতা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট