1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি

সেনাবাহিনীর বরাদ্দকৃত ডাল আত্মসাতের চেষ্টায় বাকলিয়ায় ১৭ টন ডালসহ দুই প্রতারক আটক

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৬৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডাল আত্মসাতের সময় চট্টগ্রামের বাকলিয়ায় ট্রাকচালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৭ টন ৫০০ কেজি প্যাকেটজাত মসুর ডাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটের দিকে নগরীর চাক্তাইয়ে এ অভিযান চালায় বাকলিয়া থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার দু’জন হলেন—বগুড়া জেলার কাহালু থানার খিয়ার ভূগইল এলাকার বুলু প্রামাণিকের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার শিমুলবাড়ির মো. আইজ উদ্দিনের ছেলে মো. আজম মিয়া (৩০)।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকলিয়া থানার চাক্তাই নতুন রাস্তার মো. জসিমের গুদাম থেকে ১৭ টন ৫০০ কেজি মসুর ডাল এবং আত্মসাৎ কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৬৫৫) উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৩ মার্চ রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত মসুর ডালের চালানটি বগুড়া ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে আসামিরা পরিকল্পিতভাবে ডালচালানটি বগুড়া ক্যান্টনমেন্টে না নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে চট্টগ্রামের চাক্তাই এলাকায় নিয়ে আসেন।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট