1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।

  • সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪৫৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন।

জানা গেছে, চার বছর আগে সরকার ভূমিহীন ও অসহায় ৪০টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয় প্রকল্পে বসবাসের সুযোগ দেয়। তবে সম্প্রতি একটি চক্র আশ্রয় প্রকল্পের আশপাশের ফাঁকা জায়গা এবং প্রকল্পের গাছ কেটে রাতের আঁধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছেন।

ফলে প্রকল্পের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে এবং তারা জনদুর্ভোগের শিকার হন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কয়েকজন নারী-পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরপরই তাদের অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, হুমকিদাতারা নারী বাসিন্দাদের গায়ে হাত তুলতেও চেষ্টা করেছে।

এ ঘটনায় বহিরাগত দিলদার হোসেন বোট্টুসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা যায়, দিলদার হোসেনের বিরুদ্ধে আগেও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জমশেদুল আলম বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের নিজস্ব খতিয়ানভুক্ত জমি দেওয়া হয়েছে। কেউ তাদের বাড়ি দখল করতে পারবে না।

এদিকে, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ভুক্তভোগীরা বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি  করেছেন বলে জানান, বর্তমান সাধারণ ডাইরি টি তদন্ত দিন আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট