1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহালঃ মোনায়েম মুন্না শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে অনুষ্ঠিত কোরআন শিক্ষার আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ পটিয়ায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২।

প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি দুবাইর ইফতার ও দোয়া মাহফিল

  • সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯৫৫ পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী রাঙ্গুনীয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আজ বুধবার ( ২৬ মার্চ) দুবাই ব্লু সেলসি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় গিয়াস উদ্দিন সিকদারের কোরআন তেলাওয়াত ও দিদারুল আজমের নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগীয়া আস্তানা শরীফ এর মোন্তাজেম মাওলানা জিয়াউর রহমান আহমাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি নেতা কাজী মুহাম্মদ আলী, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই সভাপতি সিরাজুল হক, প্রবাসী সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি সামসুর রহমান সোহেল, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক,ব্যবসায়ী মুহাম্মদ এনাম হোসেন, ফখরুদ্দীন মুন্না, শফিউল ইসলাম, মোহাম্মদ খোরশেদ, আব্দুল মোমেন প্রমুখ ।অনুষ্টানে বক্তারা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির গতিশীল কর্মকান্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন। আলোচনা শেষে ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট