1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

কানাডার পার্লামেন্ট ভবনের সামনে গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি (GA3VH)র প্রতিবাদ।

  • সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮১৬ পঠিত

মোহাম্মদ জাবেদঃ

দেশে ইউনুস শাসনের বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে GA3VH-এর প্রতিবাদ কর্মসূচি গত ৮ এপ্রিল ২০২৫ অনুষ্টিত হয়।
গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি (GA3VH), মন্ট্রিয়ালভিত্তিক একটি মানবাধিকার সংগঠন, বাংলাদেশে ইউনুস শাসনের অধীনে চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা তৈরিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

সংগঠনটি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু নারীদের উপর গ্যাং রেপ, শিশুদের নির্যাতন এবং আইনশৃঙ্খলার চরম অবনতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।

প্রতিবাদকারীরা জানান, দেশে প্রতিদিনই ডাকাতি, সন্ত্রাসী হামলা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলার ঘটনা ঘটছে।

GA3VH চেয়ারপার্সন ইশরাত আলম এক জোরালো বক্তব্যে ড. মুহাম্মদ ইউনুসের অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, “জামায়াতের সাথে তার ফ্যাসিবাদী জোট গণতন্ত্রের জন্য হুমকি। তিনি বাংলাদেশের নাগরিকদের ব্যর্থতার মুখে ঠেলে দিয়েছেন।”

সংগঠনটি একটি দায়বদ্ধ, সকলের অংশগ্রহণমূলক সরকার এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানায়।

এই প্রতিবাদ কর্মসূচিতে GA3VH-এর অন্যান্য নেতৃবৃন্দ—সেক্রেটারি রূপা বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি সাফওয়ানুল করিম, এবং কালচারাল সেক্রেটারি উপস্থিত ছিলেন।

মানবাধিকার বিষয়ক বিশিষ্ট জুরিষট , বাংলাদেশ বিশেষজ্ঞ উইলিয়াম স্লোন একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন।

মন্ট্রিয়ালের অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারাও এই প্রতিবাদে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোঃ মহিবুর রহমান সভাপতি কানাডা আওয়ামিলীগ, ইতরাদ জুবেরী সেলিম, যুগ্ম সম্পাদক কানাডা আওয়ামিলীগ, মুন্সি বশির সভাপতি কুইব্যক আওয়ামীনীগ,মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক কুইব্যক আওয়ামীলীগ , অনটারিও আওয়ামী লীগ বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার কানাডা ,সকলেই ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

গ্লোবাল এলাইয়েনস দুই প্রধান দল লিবারেল এবং কনজারভেটিভ পার্টির ইমেইলে মেমোরানডাম সাবমিট করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট