1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

  • সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮৫৮ পঠিত

এম,আনিসুর রহমান

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে রবিবার বিকেলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শরীরে একটি প্রস্টেট নডিউল পাওয়া যায়। এরপর শুক্রবার জানানো হয় তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ক্যান্সারের গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), এবং রোগটি ইতিমধ্যে অস্থিতে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের মতে গ্লিসন স্কোর ৯ মানে হচ্ছে রোগটি আক্রমণাত্মক পর্যায়ে পৌঁছেছে। তবে স্বস্তির বিষয় হলো ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যার ফলে উপযুক্ত চিকিৎসায় নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট এবং তাঁর পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে মিলে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন হরমোন-সংবেদনশীল প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় হরমোন থেরাপি, কেমোথেরাপি ও বোন টার্গেটেড থেরাপির মতো পদ্ধতি কার্যকর হতে পারে। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের এ স্বাস্থ্য সংকট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলেও, এখনই তাঁর স্বাস্থ্যের ব্যাপারে চূড়ান্ত কোনও আশঙ্কার কথা বলেননি চিকিৎসকরা। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাইডেনের বুকে একটি ক্যান্সারযুক্ত ক্ষত (lesion) শনাক্ত হয় এবং তা অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। এছাড়াও, দায়িত্ব গ্রহণের আগে তাঁর শরীর থেকে কয়েকটি নন-মেলানোমা ত্বক ক্যান্সার অপসারণ করা হয়েছিল মোহস সার্জারির মাধ্যমে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট