1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাইশারী বাজারে অবৈধ টোল আদায়-চাঁদাবাজি বন্ধে পুলিশের হুঁশিয়ারি

  • সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৯৯ পঠিত

আনোয়ার হোছাইন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ইজারাদারদের অনুমতি ছাড়াই টোল আদায়, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জরুরি সভা করেছে বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুল করিম বান্ডু।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম। এসময় তিনি বলেন, “আজ থেকে কেউ যদি ইজারাদারের নাম ব্যবহার করে বেআইনিভাবে টুল আদায় বা চাঁদা দাবি করে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

ইনচার্জ আরও বলেন, “এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। কেউ রেহাই পাবে না।”

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসেন রুবেল, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলামসহ কমিটির অন্যান্য দায়িত্বশীলরা।

তারা বলেন, “কিছু অসাধু ব্যক্তি ইজারাদারের নাম ভাঙিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে। এতে ব্যবসায়ীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। বাজারের পরিবেশ অশান্ত হওয়ার আগেই এসব বন্ধ করতে হবে।”

সবশেষে সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বাইশারী বাজারে বিনা অনুমতিতে কোনো টুল আদায়, চাঁদাবাজি কিংবা অবৈধ কর্মকাণ্ড করলে ব্যবসায়ী কমিটি এবং পুলিশ যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট