1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন

  • সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৪২ পঠিত

 

শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা ছাত্র-ছাত্রীদের সুন্দর জীবন গঠনের জন্য অপরিহার্য। মানুষের মৌলিক দক্ষতা আনয়ন এবং সমস্যা সংকটকালে কী রূপে এই জীবনে তাদের সৎ ও চারিত্রিক বৈশিষ্টসমূহ বজায় রাখা যায় তার নির্দেশনা প্রদান করে। গত ২৬ মে, ২০২৬ ইং চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের মিলনায়তনে ৯ম বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা – বাংলাদেশ ২০২৫ –এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

শান্তির জন্য নীতি নৈতিকতা –মূল্যবোধ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ল্ড পিস ইথিক্স ক্লাবের সহায়তায় বাস্তবায়ন করছে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। বাংলাদেশের মহামান্য সংঘনায়ক অগগমহাসদ্ধম্মজ্যোতিকাধবজ প্রফেসর ডঃ বনশ্রী মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ হিতৈষী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ অমরেশ বড়ুয়া চৌধুরী। উদ্বোধকের শুভেচ্ছাবাণী প্রেরণ করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনস্তম্ভ ভদন্ত সুমিত্তানন্দ মহাথের।

প্রতি বছর বিশ্বের প্রায় দশটি দেশে তাদের নিজস্ব ভাষায় এই প্রতিযোগিতা স্ব-স্ব দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। “শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা ও বিশ্ব শান্তি নীতি” বইটি বাংলায় অনুবাদ করেন ওয়ার্ল্ড এলায়েন্স অব বুড্ডিস্ট ইয়থ এর চেয়ারপার্সন ড. মিথিলা চৌধুরী। শিক্ষার্থীরা মূল্যবোধের শিক্ষা অনুশীলনের মাধ্যমে একাডেমিক দক্ষতা এবং উচ্চ নীতির পর্যায়ে কেবল মাত্র নিজেদের জন্যই সম্মান বয়ে আনেনি বরং তাদের পরিবারের জন্য এবং তাদের বিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছে। এই শিক্ষার লক্ষ্য মৌলিক নীতিসমূহের মাধ্যমে শিশুদের শিক্ষিত করা যা তাদের কেবল জাতীয়তা এবং ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত নয় বরং তারা তাদের এই শিক্ষাকে দৈনন্দিন জীবনের চালিকা শক্তি রূপে কাজে লাগাতে পারে।

মঙ্গলাচণ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনায় প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা – বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা – বাংলাদেশ’র পরিচালক ড. সবুজ বড়ুয়া শুভ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ মহাথের, জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জয়শ্রী থের। সম্মাণিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা- বাংলাদেশ’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক সাহিত্যিক নীহারেন্দু বড়ুয়া, উপদেষ্টা ও সমন্বয়ক এডভোকেট পীযুষ কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আইন সচিব বিভূতি রঞ্জন বড়ুয়া, প্রতিযোগিতার উপদেষ্টা ও সমন্বয়ক প্রদীপ বড়ুয়া, পুলিন বিহারী বড়ুয়া, চান্দু বিকাশ বড়ুয়া, শিক্ষক বিপুল বড়ুয়া, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, সঞ্জিব বড়ুয়া তপু, দোলন বড়ুয়া, শিমুল বড়ুয়া প্রমূখ।
উল্লেখ্য, ৯ম বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতায় এবার ‘ক’ বিভাগ থেকে ‘চ্যাম্পিয়ন’ হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী নবণীতা বড়ুয়া এবং ‘খ’ বিভাগ থেকে ‘চ্যাম্পিয়ন’ হয় পালং আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী বড়ুয়া বর্ষা। প্রায় ৫১ জন উভয় বিভাগ থেকে বৃত্তি লাভ করেছে। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট