1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ।

  • সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭২ পঠিত

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে মানবতার বন্ধন। সমাজের অনেক অবহেলিত মানুষ কোরবানির মাংস পেলেও প্রয়োজনীয় মসলা ও রান্নার উপকরণের অভাবে তা রান্না করে খেতে পারেন না। এমন বাস্তবতা বিবেচনায় রেখে সংগঠনটি অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মসলা সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে।
গত মঙ্গলবার (২৬ মে) পটিয়া রেল স্টেশন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন পরিবারের মাঝে রান্নার প্রয়োজনীয় মসলা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি শফিকুল আলম বশর, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক আলমগীর আলম, হৃদয়ে মানবতা পটিয়া-এর সাবেক সভাপতি এজিএম দাউদউজ্জামান আজাদ, সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনা, সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, উত্তম সেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি শফিকুল আলম বশর বলেন,
“কোরবানির আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
অনেক পরিবার মাংস পেলেও প্রয়োজনীয় মসলা ও রান্নার উপকরণ কিনতে পারেন না।
মানবতার বন্ধন সবসময় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক আলমগীর আলম বলেন,
“সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
মানবতার বন্ধন শুধুমাত্র ঈদ নয়, বছরের বিভিন্ন সময় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে মানুষের পাশে থাকায় প্রত্যয় ব্যক্ত করেছেন।”
সিনিয়র সহ সভাপতি নুরুল আলম বলেন এ মানবিক উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন এবং সংগঠনের এমন ব্যতিক্রমী কর্মসূচিকে সময়োপযোগী বলে তিনি মনে করেন।
পরে পটিয়ার অবহেলিত মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট