1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন

শপিং ও বাজারের সমন্বয়ে চট্টগ্রামের বন্দরটিলা নতুন অধ্যায়—ডাইনামিক নাছির প্লাজা উদ্বোধন

  • সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬২ পঠিত

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বন্দরটিলায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মল। একই স্থানে ঐতিহ্যবাহী কাঁচাবাজার এবং আধুনিক শপিং মলের সমন্বয়—এ যেন চট্টগ্রামের ক্রেতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ডাইনামিক ডেভেলপমেন্ট ল্যান্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের পরিচালক আলহাজ্ব মোঃ শফিউল আলম (শফি),,প্রবীণ সাংবাদিক ও দ্যা পিপলস ভিউ সম্পাদক মোঃ ওসমান গনি মুনসুরচট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান চেয়ারম্যান,এডভোকেট মোঃ শাহেদ আলী,,জমির মালিকের প্রতিনিধি আলহাজ্ব মোঃ ইউসুফ,,বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল,,সমাজকর্মী মোঃ রাশেদুল আলম (রাশেদ) ও মোঃ শাহজাহান ,এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, “একই সঙ্গে শপিং মল ও কাঁচাবাজারের সমন্বয় ক্রেতাদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হবে। এখানে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যাবে।”

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুপস্থিত ছিলেন। এ জন্য আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ওসমান হারুন দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট