1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রামে কাচ্চি ডাইন, কেএফসি ও কেন্ডিতে পর্দার আড়ালে অনিয়ম-লাখ টাকা জরিমানা

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

খাবারে প্রাকৃতিক মশলার ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর অভিযোগে কাচ্চি ডাইন চট্টগ্রামের জিইসি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কেএফসি ও কেন্ডি নামে দুটি প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারকে অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন খাবারে কেওড়া জল ব্যবহার করছে। যেটি মোটেই উচিত নয়। এ কারণে কাচ্চি ডাইনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি আমরা কেএফসি জিইসি শাখাকে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল তেল ব্যবহার করার জন্য সতর্ক করেছি। ফ্রিজে রাখা বাসি ফল ব্যবহার করে জুস তৈরি করে বিক্রির দায়ে ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট তিনটি খাবার প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তাধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট