1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬২ পঠিত

মো. আবদুল আলী – চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম, ৪ অক্টোবর ‍— হোম চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বিকাল ৪টায় খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম। সঞ্চালনা করেন সেক্রেটারি আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) ডা. এ কে এম ফজলুল হক।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ আমু। এ সময় আরও বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি আলমগীর পারভেজ, সহ-সেক্রেটারি রেজাউল করিম আজাদ এবং কোষাধ্যক্ষ নুরুল আলম মাস্টার।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষ থেকে বক্তব্য দেন মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ নুরুন্নবী এবং ডিএজিএম (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেশন) মোহাম্মদ আমান উল্লাহ আমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আমীর জনাব সুলতান আহমেদ, মেট্ট সিএও আনোয়ারুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন, আব্দুল খালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট