1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ পটিয়ায় কাঠালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লোকসংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন পটিয়ার আবদুল গফুর হালী। সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কানাডা’র মন্ট্রিয়লে আবারো নতুন ট্টেন।

  • সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩৫ পঠিত

সংবাদ মোহাম্মদ জাবেদ

মন্ট্রিয়ল, কানাডা

১৭ নভেম্বর থেকে মন্ট্রিল শহরে নবনির্মিত REM ট্রেন লাইন সাধারণ যাত্রীদের জন‍্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্ট্রিল, লাভাল এবং লঙ্গুইল শহরে বিস্তৃত ১৪ টি স্টেশন সম্বলিত ৬৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই নতুন ট্রেন লাইনে ১০৬ টি ট্রেন চলাচল করবে।

প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা থাকবে ৬০০ জন। এই ট্রেন লাইন মন্ট্রিল, লাভাল এবং লঙ্গুইল শহরকে আন্ডারগ্রাউন্ড মেট্রোর সাথে একসূত্রে আবদ্ধ করবে।

প্রায় দশ বিলিয়ন ডলার ব‍্যয়ে নির্মিত এই নতুন ট্রেন লাইনে অত‍্যাধুনিক সব সুবিধা বিদ‍্যমান থাকবে।

কানাডার প্রধানমন্ত্রী Mark Carney, ক‍্যুবেক প্রভিন্স প্রধান François Legault এবং মন্ট্রিল শহরের নবনির্বাচিত মেয়র Soraya Martinez Ferrada গত ১৪ নভেম্বর এই ট্রেন লাইনটি উদ্বোধন করেন।

এই REM ট্রেন লাইনটি মন্ট্রিল শহরের বনোভেন্চার, ম‍্যাকগিল এবং এডওয়ার্ড মন্টপেটি এই তিনটি মেট্রো স্টেশনের সাথে এক্সেস সম্বলিত থাকবে। এর মধ্য দিয়ে মন্ট্রিল শহরের পরিধি আরো বৃদ্ধি পেল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট