1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

চ.উ.ক কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

৮ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রাম নগরের কাজির দেউরী কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫ গতকাল বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং ক্রেতা-বিক্রেতার নিরাপদ চলাচল নিশ্চিত করতে সমিতি সবসময় কাজ করে যাচ্ছে। বাজারজুড়ে স্থাপিত ১৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এতে চুরি-ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখছে।”

বক্তারা আরও বলেন, “ব্যবসায়ীদের শৃঙ্খলা বজায় রেখে বাজার পরিচালনা করতে হবে। ডাকাডাকি, বিশৃঙ্খলা বা ক্রেতাদের হয়রানিমূলক আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব বাজার গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন—
নুর ইসলাম মেম্বার, মোঃ ইলিয়াস, সালাউদ্দিন, শফি সওদাগর, আরফানুল উদ্দিন টিটু, মোঃ নাছের আলম, মোঃ নুরুন্নবী সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীরা।

সভা শেষে বাজার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট