1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ১২০০ কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ বোয়ালখালীতে মৎস্যচাষিদের মাঝে চাষ উপকরণ বিতরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ লাখ টাকার র‍্যাবিস ভ্যাকসিন রিহ্যাবে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অল্প সময়েই মিলল পরিচয়: পটিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ শনাক্ত পটিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার, বিষপানে মৃত্যুর ধারণা। মাওলানা মাহমুদুল হাসান’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চায়েত মুসল্লিদের মানববন্ধন পটিয়া পৌরসভার নাগরিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি। গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শওকত আলম কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী

ছাত্রীকে বিয়ে করে গোপন রাখায় ৩ সন্তানের জনক শিক্ষক কে গণধোলাই

  • সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬৭২ পঠিত

ইসমাইল ইমনঃ

রাজবাড়ীর পাংশা উপজেলাধীন হাবাসপুর ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের প্রদর্শক,বাহাদুরপুর কাজী পাড়ার পন্ডিত আবুল হোসেন কলেজের গণিত শিক্ষক ও তিনি সন্তানের জনক কাজী আব্দুল্লাহ ওরফে কাজী তারেক (৫২) কে ছাত্রীর সাথে বিয়ে করে গোপন রাখার ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গণধোলাই দিয়েছে।

কাজী তারেক পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা বাদশার জামাই। অপরদিকে মাসুদ রানা স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল এর চাচাতো ভাই।

জানা যায়, প্রথম স্ত্রী থাকার পরও বছর খানেক আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কে বিয়ে করে গোপন রাখেন ৩ সন্তানের জনক ও শিক্ষক। কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীর বাড়ি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামে। বিষয়টি প্রকাশ পেলে গত ২০ জুলাই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজী তারেক কে গণধোলাই দেয়।

কাজী তারেক কে মুঠোফোনে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি পরিস্থিতির শিকার। তাকে যখন বলা হয় আপনি তো এই মেয়ের সাথে ক্লাস নাইনে থাকা অবস্থা থেকে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন। তখন তিনি বলেন আমি বিয়ে করছি।

ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, আমার কাছে লিখিত অভিযোগ আসলে আমি গভর্নিং বোডে অভিযোগ উপস্থাপন করবো। গভর্নিং যে সিদ্ধান্ত নিবে সেটাই আমি বাস্তবায়ন করবো।

ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের শিক্ষক নেতা কারশেদ হোসেন বলেন, কাজী তারেকের নামে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে। তবে সে স্থানীয় চেয়ারম্যানের নিকট আত্নীয় হওয়ায় বলতে পারি নাই। তবে এবার আর ওই চরিত্রহীন কে কলেজে ঢুকতে দেওয়া হবে না।

তথ্য অনুসন্ধানে জানা যায় কাজী আব্দুল্লাহ ওরফে কাজী তারেক একই প্রতিষ্ঠানে ২ পদে কর্মরত আছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট