1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী

র‍্যাবের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ গরুর গাড়ি ডাকাতি ও হত্যা মামলার আসামী কাজল নিহত

  • সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৯৫ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রামঃ

সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গরুবাহী ট্রাকচালক হত্যা ঘটনায় সম্পৃক্ত কাজল (৪৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সলিমপুরের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত কাজল চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা। এছাড়া ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার আসামি।

জানা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে র‍্যাব সদস্যরা জানতে পারে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তারা বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে।

 

আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কাজলের লাশ উদ্ধার করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রাম দা, একটি ছোরাও উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে গরুবাহী ট্রাক থেকে একদল ডাকাত গরু লুটের চেষ্টা চালায়। কিন্তু ওই ট্রাকের চালক মো. আব্দুল (৩৫) ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতরা চালককে গুলি করে হত্যা করে। ঘটনার পর নিহতের এক আত্মীয় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে ৮ জন র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। জবানবন্দিতে ডাকাতরা জানায়- ট্রাক চালককে গুলি করেছিল ডাকাত কাজল। এদিকে সেই ঘটনার মাত্র ২৫ দিন পর ঠিক একই স্থানে কাজলও বন্দুকযুদ্ধে নিহত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট